ফুজাইল মোহাম্মদ আল বেরুনী রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাণীনগরের পারইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভেটি সিদ্দিকীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জুলফিকার বারী শাহীন।শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারইল ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর আলম টুকুর সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বি এন পির সভাপতি আবু বক্কর সিদ্দিক( নান্নু)।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ -০৬ (রাণীনগর -আত্রাই) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম রেজু অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগাঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক মিঠন আহম্মেদ,যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, জাহিদ হাসান শিমুল সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল,মহিলাদল, কৃষকদল,তাঁতীদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সেই সাথে এই আসনে ধানের শীষের বিজয় লাভের জন্য সবাই একযোগে কাজ করে হবে।যাতে করে আমরা ধানের শীষের বিজয় এর মাধ্যমে তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে পারি।এ বিজয় কেবল ধানের শীষের হবে তা নয় সে বিজয় হবে বাংলাদেশের মানুষে বিজয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬