1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় দড়ি দিয়ে রাস্তা ব্যারিকেড করে ব্যবসায়ীর মটরসাইকেল ছিনতাই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় দড়ি দিয়ে রাস্তা ব্যারিকেড করে ব্যবসায়ীর মটরসাইকেল ছিনতাই

জিহাদ কাজী  বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

জিহাদ কাজী  বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলার কাহালু উপজেলার লক্ষীপুর এলাকায় দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এক ওয়ার্কশপ মালিক ও তার কর্মচারীকে মারধর করে বেঁধে রেখে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। কাহালু উপজেলার লক্ষীপুর থেকে সাকোহালীগামী পাকা সড়কের মাঝ বরাবর, স্বপনের ড্রাগন বাগান এলাকা থেকে প্রায় ৫০ গজ দক্ষিণে এ ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়।ভুক্তভোগী বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার ব্যবসায়ী এবং ‘লিটন অটো ওয়ার্কশপ’-এর স্বত্বাধিকারী লিটন জানান, তিনি তার কর্মচারী মুনাকরীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে উক্ত স্থানে পৌঁছালে অজ্ঞাত ৫ থেকে ৬ জন ছিনতাইকারী রাস্তায় রশি বেঁধে পথরোধ করে। রশি দেখে মোটরসাইকেল থামানো মাত্রই ছিনতাইকারীরা রাস্তার পাশের গাছের আড়াল থেকে বেরিয়ে এসে অতর্কিত হামলা চালায়।এ সময় তারা ধারালো চাকু দিয়ে লিটন ও তার কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়। পরে তাদের মুখে রুমাল গুঁজে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে যায়। ছিনতাইকারীরা ব্যবসায়ী লিটনের মোটরসাইকেল এবং কর্মচারী মুনাকরীর একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে, তবে প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এ ঘটনায় ভুক্তভোগী লিটন কাহালু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট