1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাকসুর আল্টিমেটাম: ছয় ডিনের পদত্যাগ দাবিতে বিভাগে বিভাগে অনুসন্ধান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

রাকসুর আল্টিমেটাম: ছয় ডিনের পদত্যাগ দাবিতে বিভাগে বিভাগে অনুসন্ধান

অপু দাস রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

অপু দাস রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের আল্টিমেটামের পর রোববার বিশ্ববিদ্যালয়জুড়ে ছয়জন ডিনকে ঘিরে আলোচনা তীব্র হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি দাবি করেন, আওয়ামীপন্থী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিত ছয় ডিনকে নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে।এই ঘোষণার পর রোববার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার তার সহযোগীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যান। তারা সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতিদের সঙ্গে কথা বলে জানতে চান ডিনরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং তারা ক্যাম্পাসে উপস্থিত আছেন কি না।বিভাগীয় সভাপতিরা জানান, রোববার পর্যন্ত কোনো ডিন লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি। পাশাপাশি অভিযুক্ত ডিনদের কেউ কেউ ক্যাম্পাসে না আসার কথা জানালেও বিভাগীয় সভাপতির কাছে লিখিত ছুটির আবেদন জমা দেওয়া হয়নি বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার।এ বিষয়ে তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ পরিচয়ধারী শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে। তার অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে রাকসুকে উদ্যোগ নিতে হচ্ছে।যেসব ছয়জন ডিনকে ঘিরে আপত্তি তোলা হয়েছে তারা হলেন
আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ,বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ,প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিকএবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।এদিকে, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। এ সময় তিনি জানান, ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।প্রক্টর আরও বলেন, যেসব ছয়জন ডিনের বিষয়ে আপত্তি উঠেছে, তাদের দায়িত্বকাল গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট