1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুহিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রতিবাদে ছাত্র সমাজের সমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

রুহিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রতিবাদে ছাত্র সমাজের সমাবেশ

বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি

​ঠাকুরগাঁওয়র রুহিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিকল্পিত হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রুহিয়া থানা চৌরাস্তা ডাকবাংলো গেটের সামনে থেকে এই কর্মসূচি পালন করেন রুহিয়া থানা ছাত্র সমাজ।​ঢাকা মোহাম্মদপুর কলেজের শিক্ষার্থী হোসাইন সানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিয়াম, রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাহী ও সাধারণ সম্পাদক ইউনুস আলী।​বিক্ষোভ মিছিলে ছাত্র জনতা হাদির হত্যাকারীদের ফাঁসি চাই, শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না, দিল্লি না ঢাকা- ঢাকা, ঢাকা এবং আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো।এমন সব সংহতিমূলক ও অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন ছাত্রসমাজ।এই সময় সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তাকে পরিকল্পিত ও কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে। তিনি শুধু একজন সংগঠক ছিলেন না, বরং সাংস্কৃতিক ফ্যাসিজম ও জুলুমের বিরুদ্ধে গণমানুষের প্রতিনিধি ছিলেন।বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন হাদিকে শহীদ করে এ দেশে ভারতীয় আধিপত্যের নীলনকশা বাস্তবায়ন করা যাবে না। অতিদ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।​সমাবেশে আরও উপস্থিত ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ গালিব, রুহিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিব এবং ১ নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় ছাত্র সমাজ ও সাধারণ জনগণ।
​শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট