1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ ছুরি আঘাতে নিহত ১, আটক ৯ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ ছুরি আঘাতে নিহত ১, আটক ৯

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথ সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরির আঘাতে মোঃ গোলাম হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর (শনিবার) সকাল দশটার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাবাখালি গ্রামে এ হত্যকান্ডের ঘটনা ঘটে। নিহত মোঃ গোলাম হোসেন (৬০) শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র। স্থানীয় সুত্রে মতে, মোঃ গোলাম হোসেন (৬০)এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের সাথে। চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন দুপক্ষের মধ্যে বিরোধ নিয়ে গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে উভয় পক্ষের উপস্থিতির কথা থাকলেও সাইফুলরা কেউই স্থানীয় ইউনিয়ন পরিষদে হাজির হননি। আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল গং। গোলাম রহমান তার বাড়ির পাশ্ববর্তী মুরগীর খামার সংলগ্ন গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরি আঘাত করে লোহা রড লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ উঠেছে। তার হাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শ্যামনগর থানার একটি চৌকস পুলিশের টিম ঘটনা স্থলের পুরো বাড়িটি ঘিরে ফেলে। অতপর ওই বাড়ি থেকে এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫),রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরা স্ত্রীসহ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি মোটরসাইকেল সহ ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, নিহত গোলাম রহমান হত্যার সাথে জড়িত আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট