1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ (ইউকে)” এর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনারের কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আবুল লেইছ এবং সদস্যসচিব অধ্যক্ষ জনাব সানাওর আলী কয়েছ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, অধ্যাপক ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব মো. মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সদস্যসচিব আব্দুল মালিক, সবুজ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি জেলার শিক্ষার উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে অনুমোদিত স্থান থাকা সত্ত্বেও সেখানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়নে দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ায় জেলার শিক্ষার্থী ও সাধারণ জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত স্থানেই নির্মাণ কার্যক্রম শুরু না হলে সুনামগঞ্জের শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট