
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ীয়ায়
মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা পরিষদে গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং
র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ,ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম মোঃ হাদিউর রহমান, ময়মনসিংহ টিটিসি থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ মিজানুর রহমান। প্রত্যাশা ও ব্রাকের প্রতিনিধি দল ও এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিগণ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নানা ধরনের সহযোগিতার বিষয় আলোকপাত করেন।এ সময় বেশ কিছু সংখ্যক প্রবাসী পরিবার উপস্থিত ছিলেন ।
বৈদেশিক অর্থ প্রেরণা প্রবাসীদেরকে যে সকল বিষয়ে সচেতন করা হয়
বৈধ পথে টাকা পাঠালে সরকার থেকে পুনোদনা পাওয়া যায় ।তাই হুন্ডি নয়, বৈধ পথে টাকা পাঠান।
অপ্রয়োজনীয় খরচ এবং বিলাসিতা পরিহার করে আপনার পরিবারের জরুরি প্রয়োজনগুলো পূরণ করুন। কেনাকাটার সময় সাশ্রয়ী হন ।
রেমিটেন্স এর অর্থ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে বহুমুখী আয়ের পথ তৈরি করতে পারেন। যেমন মুদি দোকান, পোল্ট্রি ফার্ম ,জমি কেনা বা কৃষি খাতে বিনিয়োগ।
সন্তানদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করুন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় করুন প্রয়োজনের সঞ্চয়ের জন্য আলাদা ব্যাংক একাউন্টে করুন।