1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা বিশ্ব অটিজম সচেতনতা দিবস মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড়

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি 

আব্দুর রহিম 
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

আব্দুর রহিম 

রহমত আরিফ ঠাকুরগাঁও এক বন্ধু এটা পাঠিয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি কবরস্থান থেকে ২ টি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ০৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট