1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে পুলিশের জালে ছাত্রলীগ ও সৈনিক লীগ নেতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে পুলিশের জালে ছাত্রলীগ ও সৈনিক লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

দুর্গাপুরে পুলিশের জালে ছাত্রলীগ ও সৈনিক লীগ নেতা

দুর্গাপুর পৌর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সৈনিক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে দুর্গাপুর থানার পরিচালিত অভিযানে গ্রেফতার হন নিষিদ্ধ ঘোষিত রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শিমুল ইসলাম (৩৪) এবং সৈনিক লীগ নেতা মোঃ বকুল ইসলাম (৪০)।

থানা সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার মামলা নং-২, তারিখ ০৩/০৯/২০২৪ ইং অনুযায়ী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৪৩/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিমুল ইসলাম দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখান দীঘি গ্রামের লুৎফর রহমানের ছেলে। অপরদিকে বকুল ইসলাম দুর্গাপুর পৌরসভার সিংগা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। তিনি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ছিলেন এবং ৬ নম্বর সিংগা ওয়ার্ড সৈনিক লীগের সদস্য।

পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট