1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পত্নীতলা ও সাপাহারে শীতের প্রকোপ বৃদ্ধি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর-২ আসনে ধানের শীষের গণজোয়ার ভোটের মাঠে লড়বেন মঞ্জুরুল করিম রনি গাজীপুরে ৩৩ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান

ভিডিও সংবাদ 👇👇

পত্নীতলা ও সাপাহারে শীতের প্রকোপ বৃদ্ধি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা প্রতিনিধি 

নওগাঁর পত্নীতলা ও সাপাহার উপজেলায় হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে পত্নীতলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সাপাহারে ৯ ডিগ্রি সেলসিয়াস।তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর শ্রেণির শ্রমজীবীরা। প্রচণ্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না, ফলে দৈনিক আয়ের ওপর সরাসরি প্রভাব পড়ছে।সকালে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ছিল সীমিত। শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক এলাকায় দেখা গেছে, মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন।স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। যদি এ অবস্থা আরও কয়েকদিন স্থায়ী হয়, তাহলে নিম্ন আয়ের মানুষদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।এদিকে, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট