1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার 

রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।রোববার ২১ ডিসেম্বর ২০২৫ সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে পর্যায়ক্রমে এসব সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় মাস্টার প্যারেড, সাড়ে ৯টায় মাসিক কল্যাণ সভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কল্যাণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত প্রত্যাশিত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার নির্দেশ দেন। একই সঙ্গে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট