
গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ।
গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:রাশিদুল ইসলাম।
গাজীপুর জেলার কালিয়াকৈরে ঠাকুরপাড়া গ্রামে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। প্রবাসে কর্মরত মানিক গাজীর বৃদ্ধা মা জাহানারা বেগম অভিযোগ করেছেন, প্রতিবেশী রহিম মন্ডল এবং আমেনা বেগম ডাল কাটার কথা বলে তাদের গাছটির মাথা কেটে ফেলেছেন এবং মারধর করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত রহিম মন্ডল পাল্টা দাবি করেছেন যে, তাকে গাছটি কাটার জন্য বলা হয়েছিল এবং এজন্যই সে গাছ কেটেছে। তিনি আরও অভিযোগ করেন যে, গাছ কাটার সময় জাহানারা বেগম বাধা দেন এবং মই ফেলে দেন।
এই ঘটনায় জাহানারা বেগম স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন। স্থানীয়দের বক্তব্য, এই ধরনের বিরোধ সামাজিকভাবে মীমাংসা হওয়া উচিত ছিল। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।