1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাপাহারে বিএনপির মতবিনিময় সভা ও মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাপাহারে বিএনপির মতবিনিময় সভা ও মিছিল

মো: হামিদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি ( নওগাঁ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মো: হামিদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি ( নওগাঁ)

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যা ৬টা১০ মিনিট রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সাপাহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন। সভাটি সঞ্চালনা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী লাবু।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব।তিনি আরও বলেন, সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকবে।সভা শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে একটি পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাপাহার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানান।কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।সার্বিকভাবে দিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট