1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ফেনীতে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

মোহাম্মদ হানিফ জেলা প্রতিনিধি ফেনী

২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।
ফেনী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইএফআইসি ব্যাংকের নতুন একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রবিবার শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে জরিরিয়া মসজিদের পূর্ব পাশে এ এটিএম বুথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মোরশেদ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান পিপুল, ফেনী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল আমিন খান, সাবেক শিক্ষা অফিসার মোঃ ইস্রাফিলসহ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে আইএফআইসি ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন বলেন, “এই এটিএম বুথ চালুর মাধ্যমে আমাদের গ্রাহকরা এখন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

নগদ অর্থ উত্তোলনের পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের ভোগান্তি কমবে।”
তিনি আরও জানান, ফেনী শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থানে এটিএম বুথটি স্থাপন করায় ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে আইএফআইসি ব্যাংক ফেনী জেলায় আরও আধুনিক সেবা সম্প্রসারণে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা নতুন এটিএম বুথ স্থাপন করায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে করে নগদ অর্থ লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট