
কামরুল ইসলাম
বাঁশখালী থানা, বাশঁখালি উপজেলা নির্বাচন অফিস ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মহোদয় আজ বাঁশখালী থানা, উপজেলা নির্বাচন অফিস এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শনের সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।এছাড়া উপজেলা নির্বাচন অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা যাচাই করেন। রাত্রীকালীন প্রহরার ব্যবস্থা জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশকে দ্রুত অবহিত করার নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় বিশেষভাবে নির্দেশ দেন,”অবৈধ অস্ত্রগুলি দ্রুত উদ্ধার করতে হবে। চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সর্বোচ্চ পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ভোটকেন্দ্র ও নির্বাচনী অফিসে যথাযথ নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও প্রহরার ব্যবস্থা করতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।পাশাপাশি জনসাধারণের পুলিশি সেবা সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত রাখতে হবে।পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে সতর্ক করে বলেন,“নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি অবলম্বন করবে। ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে উপজেলা নির্বাচন অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে দায়িত্ব প্রদান করেন।এসময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ, অফিসার-ফোর্স, উপজেলা নির্বাচন অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।