1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ৪ চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ আর্মি ক্যাম্পে আত্মসমর্পণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ৪ চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ আর্মি ক্যাম্পে আত্মসমর্পণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

শ্যামনগরে ৪ চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ আর্মি ক্যাম্পে আত্মসমর্পণ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে ৪ চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ করছে। ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ০০৩০ ঘটিকা হতে ০৬০০ ঘটিকা পর্যন্ত শ্যামনগর উপজেলায় কুখ্যাত চোরাকারবারীদের গ্রেফতার করতে বিজিবি এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকা থেকে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে ৪ জন অপরাধী দিনব্যাপী যৌথ বাহিনীর সাড়াশি অভিযান এবং গোয়েন্দা তৎপরতার ফলে কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে বিজিবি এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কুখ্যাত চোরাকারবারী এবং মানবপাচারকারীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।উক্ত আসামিরা ১।মোঃ রফিকুল ইসলাম অরফে নেদা কয়াল, পিতা-নওশাদ কয়াল, গ্রাম-সাহেবখালী, পোষ্ট-শৈলখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। ২।মোঃ রেজাউল ইসলাম, পিতা-মৃত গোলাম রব্বানী, গ্রাম-পশ্চিম কৈখালী, পোষ্ট- শৈলখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। ৩।মোঃ হাফিজুর রহমান, পিতা-মৃত মুসা গাজী, গ্রাম-কৈখালী, পোষ্ট-শৈলখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। ৪।মোঃ আব্দুর রহিম, পিতা-সোলেমান গাজী, গ্রাম-পূর্ব কৈখালী, পোষ্ট-শৈলখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
উল্লেখ্য, উক্ত অপরাধীরা দীর্ঘ ৭ বছর যাবৎ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল, মানবপাচার এবং সুন্দরবন কেন্দ্রীক জলদস্যুতার সাথে সম্পৃক্ত রয়েছে। মানব পাচারকারীরা ১০-১২ হাজার টাকার বিনিময়ে মানব পাচার করতো বলে জানা যায়। স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিজিবি দীর্ঘদিন যাবৎ অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে আসছিলো। অপরাধীদের নামে শ্যামনগর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। পুলিশ কর্তৃক বিস্তারিত তথ্য উদঘাটনের নিমিত্তে অপরাধীদের রিমান্ডে নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন, লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি,সিগন্যালস পরিচালক অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট