1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরিরবন্দরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাজীপুর-২ আসনে ধানের শীষের গণজোয়ার ভোটের মাঠে লড়বেন মঞ্জুরুল করিম রনি গাজীপুরে ৩৩ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

ভিডিও সংবাদ 👇👇

চিরিরবন্দরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর

৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চিরিরবন্দর, দিনাজপুর।সভায় সভাপতিত্ব করেন মোঃ ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সভায় আসন্ন জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।আয়োজনে: উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, চিরিরবন্দর, দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট