1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পীরগাছায় উপজেলায় পরিকল্পিত হামলা, বাড়িঘর ভাঙচুরের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

ভিডিও সংবাদ 👇👇

পীরগাছায় উপজেলায় পরিকল্পিত হামলা, বাড়িঘর ভাঙচুরের

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।ঘটনাটি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (মাঠেরপাড়) গ্রামে ঘটনাঘটেছে।ওই গ্রামের আবু খায়ের, আবু কালাম, নুরুন্নবী, রুবেল, রায়হান, সুজন, মোবারক, নুরুল আমিন, আলমগীর, জাহাঙ্গীর, সবুজ, সুমন, নুর আলম ও শাহজাহানের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সুরুজ্জামাল।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের সুরুজ্জামাল ও নুরুজ্জামালের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।অভিযুক্তরা নালিশী জমি জবরদখলের পরিকল্পনা, দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন।মামলার জের ধরে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দলবদ্ধ হয়ে লাঠিসোটা, ইট, পাথর, লোহার রড এবং দেশীয় ধারালো অস্ত্র,ছোরা, বল্লম ও চাপাতি নিয়ে সুরুজ্জামালের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা শয়নকক্ষের বেড়া ও বাড়ির প্রবেশপথের টিনের বেড়া কেটে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী সুরুজ্জামাল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের ধাওয়ায় আমরা প্রাণের ভয়ে ঘরের ভেতরে আশ্রয় নিই। পরে তারা জোরপূর্বক বাড়িতে ঢুকে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।তবে অভিযুক্ত জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, এজাহারটি এখনো আমার দেখা হয়নি। দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট