মোঃ আনোয়ার পারভেজ স্টাফ রিপোর্টার, কুমিল্লা
চান্দিনা (কুমিল্লা), ২৩ ডিসেম্বর ২০২৫চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল হক আজ মঙ্গলবার চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের হাতে সৌজন্য উপহার তুলে দেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় করার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রেস ক্লাবের সদস্যরা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।জনাব আশরাফুল হক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।তাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়।উপহার প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬