1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নোয়াখালী ১ আসনে এনসিপি প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৩৩ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

ভিডিও সংবাদ 👇👇

নোয়াখালী ১ আসনে এনসিপি প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধিঃ আরিফ রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধিঃ আরিফ রহমান

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নানের হাত দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক।আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় আব্দুল মান্নানই ছিলেন নোয়াখালী-১ আসনের একমাত্র মনোনয়ন সংগ্রহকারী।এ সময় ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ইনসাফের কথা বলে জুলাই বিপ্লব ঘটিয়েছে এদেশের আপামর জনগণ। সেই ইনসাফের যখন আমরা ঘাটতি দেখি, ইনসাফ থেকে যখন আমরা দূরে সরে যাই তখন বিপ্লবী হাদি’রা জন্ম নেয়। আবার হাদি’রাও বুলেটবিদ্ধ হয়। তখন অনেকে মনে করে হাদি’রা শেষ, ইনসাফও শেষ। কিন্তু হাদির জানাযায় প্রমাণ হলো ইনসাফ কায়েমের জন্য যুগ যুগ ধরে হাদি’রা জন্ম নেবে। হাদির কফিনে শপথ নিয়ে সারাদেশে লক্ষ লক্ষ লোক বিপ্লবী হাদি হবে।সেই একটা প্রত্যাশা সেই একটা ভরসার জায়গা থেকে এনসিপি আমার উপর আস্থা রেখেছে, সেই সম্মানের জায়গা থেকে আমার নির্বাচনে আসা।শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান বলেন, আজ আমি ফারুক ভাইয়ের মনোনয়ন সংগ্রহ করেছি। তিনি শাপলা প্রতীকের প্রার্থী। তিনি একজন সৎ মানুষ। আমরা চাই তিনি বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে দাঁড়াবেন। নতুন বাংলাদেশ এগিয়ে যাক এই প্রত্যাশাই করি।আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে আমরা এমন নেতৃত্ব চাই, যারা গণমানুষের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, নোয়াখালী জেলা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা এনসিপির সংগঠক রাসেদুল ইসলাম, মুফতি নাজিমুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।উপস্থিত নেতারা বলেন, শহীদ তামিমের বাবার হাত দিয়ে মনোনয়ন সংগ্রহ একটি প্রতীকী ও আবেগঘন বার্তা বহন করে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতিফলন।
নোয়াখালী-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলা থেকে একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, যা এনসিপি প্রার্থী সংগ্রহ করেছেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। আচরণবিধি মানা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট