1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এখন পর্যন্ত ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এখন পর্যন্ত ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন-১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের তৎপরতা শুরু হয়েছে।আজ ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত এ আসনে মোট ১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।সহকারী রিটার্নিং অফিসার, নান্দাইল সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—
১। জনাব ইয়াসের খান চৌধুরী (বিএনপি),২। জনাব নাসের খান চৌধুরী,৩। কেএম আনোয়ারুল ইসলাম চাঁন (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি),৪। শামসুল ইসলাম,৫। মেজর জেনারেল আনোয়ারুল মোমেন,৬। এএফএম আজিজুল ইসলাম পিকুল,৭। মোঃ সাইদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
৮। মোঃ মামুন বিন আব্দুল মান্নান,৯। মোঃ আশেকিন আলম (এনসিপি) এবং ১০। শ্রী পিন্টু চন্দ্র বিশ্বশর্মা (স্বতন্ত্র)নির্বাচনকে কেন্দ্র করে নান্দাইল উপজেলায় ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে রয়েছে সম্ভাব্য প্রার্থীদের নাম। প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের মাধ্যমে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।সহকারী রিটার্নিং অফিসার আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।এদিকে নির্বাচনকে ঘিরে নান্দাইলের বিভিন্ন এলাকায় জনসংযোগ কার্যক্রমও ধীরে ধীরে বাড়ছে। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট