গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাদারগড়া এলাকা থেকে ২৯.৫ কেজি গাঁজা সহ মোরশেদ কামাল(৩৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা যায় হবিগঞ্জ জেলার একটি অভিযান একদল রতনপুর বাজারে অবস্থানকালে ২৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ রাতে ০১.৫৫ ঘটিকার সময় একটি গোপন সূত্রে জানতে পারে যে হবিগঞ্জ জেলার, মাধবপুর থানাধীন, মাদারগড়া গ্রামে মুর্শিদ কামালের ঘরে ভেতর একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে র্যাব ৯ ও সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প রাতে ওই ঘটনাস্থলে পৌঁছলে র্যাব ৯,এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। আটক ব্যক্তির কে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে যে তার স্বয়ং কক্ষের পাশে এক বাক্স মাদকদ্রব্য গাঞ্জা রয়েছে।ও খাটের নিচে তল্লাশি করার পর ৩ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে ও কস্টিপ দ্বারা মোরানো অবস্থায় ২৯.৫ কেজি গাজা উদ্ধার করে।গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঞ্জা গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদক মাদকদ্রব্য আইন ২০১৮ খ্রিষ্টাব্দ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল হবিগঞ্জ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬