1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লাইসেন্সবিহীন মুরগির খামারে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৩৩ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

ভিডিও সংবাদ 👇👇

লাইসেন্সবিহীন মুরগির খামারে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা

বাবলু হাসান স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাবলু হাসান স্টাফ রিপোর্টার

গত ২২/১২/১৫ তারিখে যশোর জেলার কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স ব্যতীত ঘনবসতিপূর্ণ এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে মুরগির খামার স্থাপন না করার জন্য ইতোপূর্বে মোঃ রাজু আহমেদকে লিখিতভাবে নিষেধ করা হয়েছিল। তবে তিনি উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে একই স্থানে পুনরায় মুরগির খামার স্থাপন করেন।এছাড়া খামার পরিচালনায় স্বাস্থ্যবিধি ও আইনি নির্দেশনা উপেক্ষা করার অভিযোগে মোঃ রাজু আহমেদ ও আল ইমরান-এর বিরুদ্ধে পশু রোগ আইন, ২০০৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব অলোকেশ কুমার উপস্থিত ছিলেন। অভিযানে থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় লাইসেন্সবিহীন এবং বিধিবহির্ভূত খামারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট