1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুন্দরগঞ্জে সাংবাদিক দের সাথে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সুন্দরগঞ্জে সাংবাদিক দের সাথে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে সাংবাদিক দের সাথে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাজেদুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গত কাল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জুর সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতে আমির একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অধ্যাপক মাজেদুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, চরাঞ্চলের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে তাঁর ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা চরাঞ্চলের নদীভাঙন ও বন্যা, স্বাস্থ্যসেবার দুরবস্থা, বেকারত্ব, স্থানীয় প্রশাসনে দুর্নীতি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রশ্নের জবাবে অধ্যাপক মাজেদুর রহমান স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
এক সাংবাদিক এর প্রশ্ন আপনি কিংবা আপনার সংগঠন ক্ষমতায় গেলে বর্তমান প্রচলিত সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন নাকি আল কোরআন অনুযায়ী চালাবেন প্রশ্নের উত্তর এরিয়ে যান।

মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট