
দুর্গাপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মতবিনিময় সভা
দুর্গাপুর পৌর প্রতিনিধঃ
রাজশাহীর দুর্গাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সাথে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মনিটরিং টিম, ইউনিয়ন নির্বাচন কমিটি, এজেন্ট তালিকা প্রস্তুত, এজেন্ট প্রশিক্ষণসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু ও সদস্য সচিব রেজাউল হক স্বপন ও যুগ্ন আহবায়ক মোঃ আয়নাল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও গোলাম সাকলাইন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, কিসমত গাঁকৈড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা প্রামাণিক পানাগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন, পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক রতন অধ্যাপক সোহেল রানা সেলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।