1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কবি রিপন শানকে সভাপতি ও এম আর কাজলকে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

কবি রিপন শানকে সভাপতি ও এম আর কাজলকে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন ভোলা
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন ভোলা

মুক্তিযুদ্ধের মূল্যবোধ বাস্তবায়নেই আমাদের অঙ্গীকার- এই প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। লালমোহন উপজেলা কাউন্সিল এর ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে । একাত্তরের বীরযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদের সন্তান সিনিয়র প্রভাষক সাংবাদিক কবি মোঃ শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি ও বীরযোদ্ধা আব্দুস সহিদ মিয়ার সন্তান ফুটবলার সংগঠক মতিউর রহমান কাজল কে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রত্যায়িত ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিধিবদ্ধ অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিলের মাননীয় কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লেখক সমাজচিন্তক মাহফুজুর রহমান । গত ২৩ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- বীরের সন্তান মোঃ হাসান খোরশেদ ও দেশের জনপ্রিয় নিউজ প্রেজেন্টার বীরের কন্যা ফারজানা আহমেদ তানি । যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ শিক্ষক মাহমুদুল হাসান মাসুম । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- বীরযোদ্ধা মোঃ মোতাহার উদ্দিন এর কন্যা সমাজকর্মী নাহিদা পারভীন রোমানা । সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম। সম্পাদকীয় পদগুলোর বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন- মোঃ তানভীর মাহমুদ ( যুগ্ম সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক ), মোঃ আলাউদ্দিন পলাশ ( অর্থ সম্পাদক ), মুন্সী আকলিমা হক ( আইন, হিসাব ও নীরিক্ষা সম্পাদক) , মোহাম্মদ শামীম ( ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক), আলী হোসাইন হৃদয় ( প্রচার, তথ্য ও গবেষণা সম্পাদক ), মোঃ নাছির মৃধা ( প্রকল্প, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক), মোঃ নেছার উদ্দিন রাসেল ( শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক ), মোঃ লিয়াকত হোসেন ( ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ), সাব্বির আহমেদ ( মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- সমাজকর্মী মোঃ বজলুর রহমান, বীরশহীদ ল্যান্সনায়েক জামাল উদ্দিনের বড়ো কন্যা শিক্ষক দিলওয়ারা বেগম নাজমা, সহকারী অধ্যাপক লেখক আকলিমা বেগম, বীরের সন্তান জাহিদুল ইসলাম সোহাগ ভূঁইয়া এবং তরুণ ব্যবসায়ী সায়েদুর রহমান সুমন ।দীর্ঘদিন পর সুক্ষ্মাতিসুক্ষ্ম যাচাই-বাছাই এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য শক্তিশালী কমিটি উপহার দেয়ায় নবগঠিত এই কমিটি প্রাণঢালা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে- লালমোহন তজুমদ্দিনের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান সাবেক মন্ত্রী ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, মুক্তিযোদ্ধা সংসদের ভোলা জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান এব লালমোহন উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ মিয়া এবং ডেপুটি কমান্ডার মোঃ মোতাহার উদ্দিন মিয়াসহ লালমোহন উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের প্রতি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট