1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ে অপহরণকারী চক্র নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ আটক ও তিনটি আস্তানা ধ্বংস, গু লি র খোসা উ দ্ধা র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ে অপহরণকারী চক্র নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ আটক ও তিনটি আস্তানা ধ্বংস, গু লি র খোসা উ দ্ধা র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ে অপহরণকারী চক্র নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ আটক ও তিনটি আস্তানা ধ্বংস, গুলির খোসা উদ্ধার।

মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে।

আজ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে অপহরণকারীদের আস্তানা খুঁজে বের করতে গহীন পাহাড়ে এই অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আফজাল হোসেন ভূঁইয়া। অভিযানে অংশগ্রহণ করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল, কক্সবাজার জেলা ডিবির টিম, কক্সবাজার জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

যৌথ বাহিনী চৌকিদার পাড়া থেকে হোয়াইক্যং মিনাবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম পাহাড়ি পথে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাহাড়ের ভেতরে ডাকাত ও অপহরণকারীদের ব্যবহৃত তিনটি ডেরা শনাক্ত করা হয়। এসব ডেরা থেকে রাইফেলের ৫টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

অভিযানের ফলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পাহাড় থেকে তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী নয়াপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০), পিতা- মোঃ হাসান মিয়া, গ্রাম- উত্তর শিলখালী পূর্ব পাড়া, ওয়ার্ড নং-৩, বাহারছড়া ইউনিয়ন, থানা- টেকনাফ।

পরবর্তীতে টেকনাফ থানা পুলিশ আটককৃত আসামিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জমির উদ্দিনের হেফাজতে নেয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট