1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ

শিশির আহমেদ
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

শিশির আহমেদ

ঢাকা-২০ (ধামরাই) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ।

মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত সাড়ে ষোলো বছরে যারা হামলা-মামলার শিকার হয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। ত্যাগী নেতাকর্মীরাই দলের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে এসে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রধান লক্ষ্য ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা। যেকোনো মূল্যে ঐক্য ধরে রেখে ধানের শীষের পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের কাছে যেতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট