
দীর্ঘ তিন মাস পর ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের অফিসে প্রতিষ্ঠাতা মহাসচিবের প্রত্যাবর্তন।
মোঃ সাব্বির হোসেন
বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা।
দীর্ঘ তিন মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক দেলওয়ার হোসেন ভুঁইয়া। ২৪/১২/২৫ যোহরের নামাজ শেষে পুনরায় ক্লাবের অফিসে দায়িত্ব পালন শুরু করেন, তার সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসায় ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব পরিবারসহ সাংবাদিক মহলে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে।
এ উপলক্ষে তার শারীরিক সুস্থতার খোঁজখবর নিতে ও শুভেচ্ছা জানাতে ক্লাব কার্যালয়ে উপস্থিত হন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন। এ সময় তার সফরসঙ্গীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে অতিথিরা সাংবাদিক দেলওয়ার হোসেন ভুঁইয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি তারা বলেন, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে যে অবদান রেখে চলেছেন, তা দেশ ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেলওয়ার হোসেন ভুঁইয়া আগত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সকলের দোয়া ও ভালোবাসাই তার সুস্থ হয়ে ফিরে আসার অন্যতম শক্তি। তিনি আগের মতোই ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী করে গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই শুভক্ষণে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা ও কর্মমুখর জীবনে প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ।