1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

হারুন অর রশিদ জেলা প্রতিনিধি ভোলা
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

হারুন অর রশিদ জেলা প্রতিনিধি ভোলা

ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অদ্য বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার দালালপুর ও পদ্মা মনসা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এবং মোঃ জয়নাল আবেদীন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ধারা ১৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো,মেসার্স এস এন এস ব্রিকস, মালিক: মোঃ জসীম উদ্দীন হাওলাদার, দালালপুর, হাকিমউদ্দিন, বোরহানউদ্দিন ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।মেসার্স রাকিব ব্রিকস, মালিক: মোঃ বেলায়েত হোসেন, পদ্মা মনসা, কুঞ্জের হাট, বোরহানউদ্দিন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।মেসার্স মোল্লা ব্রিকস, মালিক: মোঃ নাফিউল ইসলাম মোল্লা, পদ্মা মনসা, কুজের হাট, বোরহানউদ্দিন, ভোলা ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের পাম্প মেশিন ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে নৌবাহিনী ভোলা, পুলিশ লাইন ভোলা, বোরহানউদ্দিন থানা পুলিশ এবং বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট