1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুলে পৌঁছানো শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুলে পৌঁছানো শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুলে পৌঁছানো শুরু

রাজশাহী, ২৪ ডিসেম্বর ২০২৫ | অপু দাস রাজশাহী ব্যুরো প্রধান |

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যায়ে সরবরাহ শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার একাধিক উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সব পাঠ্যবই এবং নবম শ্রেণীর কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে ওই দুই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত স্কুলগুলোতে বিতরণ করা হবে।
বই সংগ্রহে আসা কয়েকজন শিক্ষক জানান, গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বছরের তিন থেকে চার মাস পর সম্পূর্ণ পাঠ্যবই হাতে পেয়েছিল। এর ফলে পাঠদান কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটে। চলতি বছর শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছেন তারা।
জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, “আমরা আশা করছি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।”
রাজশাহী মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে বিভিন্ন শ্রেণীর বই সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট