আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু - আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
মস্ত মিয়া,আখাউড়া উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার পৃথক দুটি অভিযানে দুই জনকে গ্রেপ্তার করে। গত ২৩-১২-২০২৫ তারিখে রোজ মঙ্গলবার রাতে অপারেশন ডেভিল হান্টে ফেইজ টু এর অভিযানে মনিয়ন্দ ইউপির আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেম্বার মোঃ আপেল মিয়াকে (৩৬) আটক করে উনি মনিয়ন্দ গ্রামের মৃত আব্দু মিয়ার পুত্র।
অপর এক অভিযানে আজ ২৪-১২-২০২৫ ইং তারিখে বুধবার ভোররাতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ - আখাউড়া উপজেলার উত্তর ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন ভুইয়াকে আটক করে পুলিশ উনি অত্র ইউপির চানপুর গ্রামের অহিদ ভুইয়ার পুত্র।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা হলো বিভিন্ন মামলায় এজাহার ভুক্ত আসামি তাদেরকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬