মীর শাহীন স্টাফ রিপোর্টার চরফ্যাশন, ভোলা
আজ বুধবার (২৪ ডিসেম্বর)এসোসিয়েশন অব ভলেন্টারী এ্যাকশন ফর সোসাইটি (আভাস) চর মানিকা ব্রাঞ্চের উদ্দোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় "দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন" শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।মোঃ শহিদুল ইসলামের (ডাইরেক্টর- এ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক (দূর্বার) চিন্ময়ী তালুকদারের সঞ্চালনায় মোঃ মাহমুদ শোয়েব,মোঃ ওবায়দুর রহমান ও জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা,আবাসিক মেডিকেল অফিসার, চরফ্যাশন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্টার, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , ব্যাংক কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব প্রতিনিধিরা।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবেলা, করনীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় নারীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন,স্বাস্থ্য সচেতনতা, ভার্মি কম্পোস্ট,তরুণ উদ্দোক্তা তৈরি, বাল্য বিবাহ প্রতিরোধ,দূর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদির প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বক্তব্য দেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে এখনই সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই জনপ্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬