বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
সুমন রায়
উপজেলা প্রতিনিধি সৈয়দপুর,নীলফামারী
দৈনিক প্রভাতী বাংলাদেশ।
দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৪ ডিসেম্বর ও গতকাল ২৩ ডিসেম্বর থেকেই অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২৫ ডিসেম্বর [বৃহস্পতিবার] লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।দেশে ফেরার পর তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬