অপু দাস রাজশাহী ব্যুরো প্রধান,রাজশাহী
রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বুধবার (২৪ ডিসেম্বর) মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়ন ফরম উত্তোলন শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “আমি জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় সর্বোচ্চ চেষ্টা করব। আমি রাজশাহী-২ আসনের সকল ভোটারের দোয়া ও সহযোগিতা কামনা করি।এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬