সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি
চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ইটালুকান্দা নামক স্থান হতে ভারতীয় জিরা-১৩২০ কেজি ও ইঞ্জিন চালিত নৌকা-০১টি আটক করতে সক্ষম হয় যার সিজার মূল্য-১৬,২০,০০০/- (ষোল লক্ষ বিশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় জিরা রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬