1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান ভোলা

সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় বর্তমান আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে ভোলায় পেশাদার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রায় অর্ধ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি ঘোষিত নতুন সদস্য তালিকা প্রকাশ এর ক্ষেত্রে ভোলা প্রেসক্লাবের গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে। এই তালিকায় পেশাদার ও দীর্ঘদিনের কর্মরত সাংবাদিকদের মতামত ও প্রতিনিধিত্ব প্রতিফলিত হয়নি। ফলে এই তালিকা সাংবাদিক সমাজে বিভক্তি সৃষ্টি করছে এবং ভোলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন করেছে।
বক্তারা আরোও বলেন, একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাসম্পন্ন সংগঠন হিসেবে ভোলা প্রেসক্লাবের নেতৃত্ব নির্ধারণে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে সকল পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত কমিটি গঠনের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, এস‌এ টিভির ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টেলিভিশন এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক ঢাকা এর ভোলা প্রতিনিধি আব্দুল কাদের লিটন, দৈনিক নব চেতনা এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক মতবাদ এর ভোলা প্রতিনিধি জাকির হোসেন পারভেজ, দৈনিক সকালের সময় এর ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোরের চেতনা এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম,। দৈনিক প্রভাতী বাংলাদেশ এর ভোলা প্রতিনিধি আব্দুর রহমান ইমন দৈনিক বাংলাদেশ এক্সপ্রেস ভোলা প্রতিনিধি সোলায়মান মামুন, দৈনিক এ বাংলার ভোলা প্রতিনিধি মাকসুদুর রহমান, দৈনিক আলোর জগত এর ভোলা প্রতিনিধি মিলি সিকদার, ভোলা পোস্ট এর সিইও সোহেল রানা সহ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট