1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি : 
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি : 

‎পটুয়াখালী বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।সকাল থেকেই বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হতে থাকেন। পরে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে দোয়া ও মোনাজাত শেষে একটি সুসংগঠিত বহরের মাধ্যমে ড. শফিকুল ইসলাম মাসুদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
‎“বাউফলবাসী দীর্ঘদিন ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, বরং ইনসাফভিত্তিক সুশাসনের মাধ্যমে বাউফলকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ বাউফলের জনগণ সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বকেই নির্বাচিত করবে।তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নে জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নৈতিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তার মূল অগ্রাধিকার।তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ বাউফলবাসী আগামীর নেতৃত্ব হিসেবে সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত ও মানবিক নেতৃত্বকে বেছে নেবে।এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট