
রুহিয়ায় রাতের আধারে শীতার্তদের মাঝে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ
বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শীত নিবারণের জন্য রাতের বেলায় রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার দিনমজুর, অসুস্থ, ভূমিহীন ও ছিন্নমূলদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক জনবানী পত্রিকার রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি কুদরত আলী।
তার এমন উদ্যোগে প্রকৃত উপকার ভোগীরাই উপকৃত হচ্ছেন বলেন বলে মনে করেন সচেতন এলাকাবাসী ও গণ্য মাণ্য ব্যক্তিগণ।
সাংবাদিক কুদরত আলীর নিজ উদ্যোগে গত সোমবার(২২ ডিসেম্বর) সন্ধা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, রুহিয়া থানাধীন তার নিজ এলাকা ঢোলারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কুদরত আলীর পিতা আব্দুল হাই, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রুহিয়া থানা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র রায়, সাংবাদিক বেলাল হোসেন, আগামীর স্বপ্ন মানবিক সংস্থার সদস্য সাব্বির হোসেন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক কুদরত আলী বলেন, শীতের শুরু থেকে এ পর্যন্ত শীতার্ত অসহায়, অসুস্থ, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কোন উদ্যোগ দেখা যায় না, এজন্যই আমি মাত্র ৫০ টি শীতবস্ত্র(কম্বল) নিয়ে অসহায় শীতার্তদের দুয়ারে দুয়ারে হাজির হয়ে একটু উষ্ণতা উপহার দেওয়ার চেষ্টা করছি। রাতের আঁধারে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তাকে দেয়া সম্ভব। অসুস্থ ভূমিহীন,অসহায় ও ছিন্নমূল মানুষজন অনেক সময় কম্বলের অভাবে শীতে কষ্ট করে। তাই তাদেরকে একটু উষ্ণতা দিতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আরেক সচেতন মানুষের কাজ।