1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আল-হেলাল সমাজ সংঘের উদ্যোগে মাদারীপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

আল-হেলাল সমাজ সংঘের উদ্যোগে মাদারীপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

আল-হেলাল সমাজ সংঘের উদ্যোগে মাদারীপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর।

মাদারীপুরে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আল-হেলাল সমাজ সংঘের উদ্যোগে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর ) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকার ১২১ নম্বর চরহোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে মেডিসিন, শিশু, নারী, চক্ষু, গাইনি ও সাধারণ রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি অসচ্ছল রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকায় মানবিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এতে বিদ্যুৎবিহীন পরিবারগুলো আলোক সুবিধা পাবে এবং শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

চিকিৎসকরা বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র মানুষেরা অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিত এমন উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে আল-হেলাল সমাজ সংঘের প্রতিষ্ঠাতা বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সামাজিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট