1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাংবাদিক হুমায়ুন কবিরের মাতার ইন্তেকালে তানোর প্রেস ক্লাবের গভীর শোকপ্রকাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

সাংবাদিক হুমায়ুন কবিরের মাতার ইন্তেকালে তানোর প্রেস ক্লাবের গভীর শোকপ্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সাংবাদিক হুমায়ুন কবিরের মাতার ইন্তেকালে তানোর প্রেস ক্লাবের গভীর শোকপ্রকাশ

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার রাজশাহী :

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত “দৈনিক গণধ্বনি প্রতিদিন”পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. হুমায়ুন কবিরের মাতা মোসাম্মদ তাহিরা আক্তার (৬৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার ইন্তেকালে তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। এ সময় মরহুমার জন্য সবাইকে দোয়া করার বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জানিয়েছেন
সভাপতি সাইদ সাজু (দৈনিক আমাদের সময় ও দৈনিক সোনালী সংবাদ),
সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম (রনজু) (দৈনিক কাগজ ও চাঁপাই চিত্র),
সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (সোহেল) (দৈনিক প্রতিদিনের সংবাদ ও সোনার দেশ),
যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিঠু (যায়যায় দিন ও সানশাইন),
অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন (দৈনিক যুগান্তর ও উত্তরা প্রতিদিন),
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওবাইদুর রহমান (সুজন) (বাংলাদেশ সমাচার ও রাজশাহী সংবাদ),
দপ্তর সম্পাদক মো. আশরাফুল আলম (দৈনিক গণধ্বনি প্রতিদিন)।

এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাবের জেনারেল সদস্যরা,
মো. শরিফুল ইসলাম (বিজ্ঞাপন প্রতিনিধি, যুগান্তর),
মো. মাহবুব আলম (জুয়েল) (এশিয়ান টিভি),
মো. লুৎফর রহমান (কালবেলা ও সোনার দেশ),
মো. টিপু সুলতান (কালের কণ্ঠ ও সানশাইন),
মো. মমিনুল ইসলাম (মুন)(সময়ের কথা ২৪, দৈনিক গণধ্বনি প্রতিদিন ও দৈনিক প্রভাতী বাংলাদেশ )।

তানোর প্রেস ক্লাব মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট