1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণতন্ত্র ও সাংস্কৃতিক অগ্রযাত্রা রক্ষার দাবিতে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

গণতন্ত্র ও সাংস্কৃতিক অগ্রযাত্রা রক্ষার দাবিতে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ

এস এম আলমগীর হুসাইন 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন 

ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এক প্রতিবাদ সমাবেশ আজ২৪ ডিসেম্বর বিকেল চারটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি, নির্বাচন বানচালের চক্রান্ত, মবসন্ত্রাস এবং সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর নয়, এটি সরাসরি দেশ ও জাতির ওপর আঘাত। তারা অভিযোগ করেন, একটি অগ্রবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং ভিন্নমত দমনে এসব হামলা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, নির্বাচন বানচালের এই গভীর ষড়যন্ত্র গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এসব সাম্প্রদায়িক অপশক্তিকে রোধ করতে না পারলে দেশের গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তাই গণতন্ত্র রক্ষায় সকল প্রকার সাম্প্রদায়িক ও সহিংস কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানান তারা।

সমাবেশে নেতারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও সাংস্কৃতিক মুক্তচিন্তা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আবারও গণতন্ত্র ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট