জাহিদ হাসান নয়ন মিয়া বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান “ডেভিলান্ট ফেস–২” এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর (বুধবার) রাতে জেলা পুলিশের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।গ্রেফতারকৃতদের মধ্যে দেবহাটা থানা: ১ জন শ্যামনগর থানা: ১ জন
কালিগঞ্জ থানা: ১ জনপাটকেলঘাটা থানা: ২ জন
সাতক্ষীরা সদর থানা: ৩ জন জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবেসাতক্ষীরা জেলা পুলিশ সকলের সহযোগিতা কামনা করে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা কিংবা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬