1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি, ফেনীতে ইনকিলাব মঞ্চের শোক ও সংহতি সমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি, ফেনীতে ইনকিলাব মঞ্চের শোক ও সংহতি সমাবেশ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতৃবৃন্দে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,
শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে আঘাত করেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন,এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে ভিন্নমত দমনের অপচেষ্টা এখনও চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ভয় দেখিয়ে গণআন্দোলন থামানো যাবে না।এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তার বক্তব্যে বলেন,শহীদ হাদীর আত্মত্যাগ আমাদের আরও দায়িত্বশীল করে তোলে। ন্যায়বিচার, মানবাধিকার ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হলে এমন ঘটনা বারবার ঘটবে।সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সমাবেশ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট