1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাঙ্গুনিয়া উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

ভিডিও সংবাদ 👇👇

রাঙ্গুনিয়া উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মৃত্যু

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার

রাঙ্গুনিয়া বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে। একইসাথে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনী মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।এছাড়া অগ্নিকান্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট বিভিন্ন পরিমাপের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এরমধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদী রুমি আক্তার ও নাতনী জান্নাত আগুনে পুড়ে মারা যায়। ভুক্তভোগীরা “৯৯৯”-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মন্নান।
ক্ষতিগ্রস্তরা দাবী করেন, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট