1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও কম্বল আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও কম্বল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি:

চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ মোল্লারচর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর গ্রামে (১) মোঃ রঞ্জু মিয়া (৩৫), পিতাঃ মৃতঃ ইব্রাহিম, (২) মোঃ গোলাম হোসেন (৪০), পিতাঃ আবু হোসেন, উভয়ের ঠিকানাঃ গ্রামঃ বেহুলারচর, পোঃ শৌলমারী, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম এর বাড়ীতে বিজিবি ও পুলিশ কর্তৃক যৌথ তল্লাশী করে ভারতীয় থান কাপড়-২৮৩২ মিটার, কম্বল-১৮৬ পিস এবং কম্বলের কভার-১৮৩ পিস জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৩৮,০৭,৭৫০/- (আটত্রিশ লক্ষ সাত হাজার সাতশত পঞ্চাশ) টাকা। পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত থান কাপড়-১২ মিটার, কম্বল-০১ পিস ও কম্বলের কভার-০১ পিস নমুনা হিসেবে রৌমারী থানায় হস্তান্তর এবং অবশিষ্ট চোরাচালানী মালামাল ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট