1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন ফেনীর মহিপাল ফ্লাইওভারের পাশে সড়ক দু/র্ঘট/না: পরিচয়হীন পথচারীর জীবন-মৃ,/ত্যু/র লড়াই কালবৈশাখী ও শিলা বৃষ্টি ঝড়ে লণ্ডভণ্ড কৃষিতে ব্যাপক ক্ষতি। বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র। দাগনভূঁঞায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ দোয়ারাবাজারে ৮বছরের শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দাবি। গভীরভাবে শোকাহত।। নওগাঁর পত্নীতলার মধইল বাজারে মন্ডল মার্কেটে অগ্নিকাণ্ড আলু আবাদিদের মাথায় হাত — খারাপ আবহাওয়া ও কম দাম পেট্রোল মজুদ রেখেও বিক্রি বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ৫০ হাজার

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

রাজশাহী, ২৫ ডিসেম্বর ২০২৫
অপু দাস
রাজশাহী ব্যুরো প্রধান।

রাজশাহীতে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সকালে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় অবস্থিত চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ প্রার্থনায় বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের শান্তি, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে সিটি চার্চসহ নগরীর অন্যান্য উপাসনালয়েও যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে বিশেষ ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঘরবাড়ি সাজানো, ধর্মীয় সংগীত ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।
ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা। তারা বড়দিনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর চার্চ ও আশপাশের এলাকায় পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট