
বাগআঁচড়ার ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন, প্রবীণ মুরুব্বি আবু তালেব সাহেবের জানাযা অনুষ্ঠিত হয়।।
গোলাম মোস্তফা উপজেলা প্রতিনিধি যশোর।।
২৬শে ডিসেম্বর।
আজ শুক্রবার বাদ জুমা মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন শার্শার গণমানুষের নেতা, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আবু তালেব সাহেবের দীনি খেদমতের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাত নসিব করুন—আমিন।
জননেতা আজীজুর রহমান