1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দিলীপ কুমার দাশ শান্তিগঞ্জ,
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ শান্তিগঞ্জ,

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক মরহুম মহি উদ্দিন মহিমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার যেহীন আহমদ একাডেমির হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মহি উদ্দিন মহিমের বড় ভাই, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ফয়জুল ইসলাম, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাইদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক ও আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, জাকির হোসেন, আহমেদ উসমান, ইমরানুল হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান জুলু, শুভাকাঙ্ক্ষী লিটন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মরহুম মহি উদ্দিন মহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ রায়হান আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট