1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুপচাঁচিয়া পিন্টু আকন্দ হ ত্যা মা মলা র অন্যতম সন্দিগ্ধ গ্রে ফ তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দল গণরায় মানছে না সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের উপচে পড়া ভিড় মগবাজারে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীরের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের বৈঠক জাতীয় ঐক্যের ডাক ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় মানুষের পাশে দাঁড়ান জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

দুপচাঁচিয়া পিন্টু আকন্দ হ ত্যা মা মলা র অন্যতম সন্দিগ্ধ গ্রে ফ তা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া পিন্টু আকন্দ হ ত্যা মা মলা র অন্যতম সন্দিগ্ধ গ্রে ফ তা র

আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি মোঃ জেলহজ আলী (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া, র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‌্যাব-৪ সিপিএসসি-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলার সদর থানাধীন পশ্চিম কোমরনই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আব্দুল ওয়াহেদ মিয়ার বসতবাড়ি থেকে জেলহজ আলীকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়।
নিহত পিন্টু আকন্দ (৩৮) নওগাঁ জেলার রানীনগর থানার লোহাচুড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজনের মালিকানাধীন লোটো শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার দিন ২২ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ৭ মিনিটে শোরুম বন্ধ করার সময় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে পিন্টু আকন্দকে জোরপূর্বক টেনে হেঁচড়ে একটি ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮ নম্বর হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের একটি পুকুরের উত্তর পাশের পাকা সড়কে মাইক্রোবাসের ভেতরেই তাকে হত্যা করে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সাবিনাজ খাতুন (৩৫) বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতারকৃত জেলহজ আলী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে জানায় র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট